তৃষ্ণার্ত সাহারায়
ঘুমহীন চোখে তুমি নগ্ন আকাশের বুকে হাত দাও প্রেমিক হয়ে ওঠো নক্ষত্রের আলোয়,
চাঁদের আলোর গভীরে দীর্ঘ নিঃশ্বাসে ডুবে যাও সমুদ্রজলে তোমার ঠোঁটে ঠোঁট রেখে চুমো দেয় ঝিনুকের বুকে লুকানো হাজারো মুক্তার হৃদয়।
আকাঙ্খার তৃষ্ণায় শুধুই জেগে থাকে একটি চাতকী তৃষ্ণার্ত সাহারার বুকে তোমার চোখে চোখ রেখে খুঁজে মায়া ঠোঁটের হাসি।
ঘুমহীন চোখে তুমি কবি হও কবিতার বুকে, কবিতার বুকের ওড়না জুড়ে স্বপ্নীল শব্দের ছন্দে কারুকাজের অলঙ্কারে সাজাও প্রেমের অাকাশ তোমার আঙ্গুলের স্পর্শে।
আমি অবাক হয়ে দেখি চাতকীর হৃদয় তৃষ্ণার্ত সাহারায়!!!
আরোও দেখি তোমার ঘুমহীন চোখের গহীনে নগ্ন আকাশ।