আবার আসছিস তো মা?
আবার আসছিস তো মা ? সেই জায়গায় ,
যেখানে তোর মমতাময়ী রূপকে ভেঙ্গে ফেলা হয়েছে।
আবার আসছিস তো মা ? সেই জায়গায় ,
যেখানে মানুষরূপী নর পিশাচ গুলো তোর মূর্তি ভেঙেছে।
আবার আসছিস তো মা ? সেই জায়গায় ,
রুদ্র চন্ডী রূপে, ভয়ংকরী কালরাত্রি রূপে,
সেই নরপিশাচগুলোকে বধ করতে।
আবার আসছিস তো মা ? সেই দেশে ,
যে দেশে নারীদের কোনো সন্মান নেই।
আবার আসছিস তো মা ? সেই দেশে ,
যে দেশে হিন্দু জাতির কোনো অধিকার নেই।
আবার আসছিস তো মা ? সেই দেশে ,
তান্ডব লীলা দেখিয়ে পাপের বিনাশ করতে।
মা, এই বছর তোকে আর আনন্দ করে বিদায় দিতে পারলাম না।
বুকে গেঁথে আছে এক রাশ বুক ভরা বেদনা।।