Oct 16, 2021

গঙ্গা সাহা

বাবা

দেখিনি আমি পৃথিবীর সৃষ্টিকর্তা--- 
স্বয়ং ঈশ্বরকে।
কিন্তু দেখেছি বাবা তোমাকে।
তুমি আমার ঈশ্বর।
তোমার হাত ধরে প্রথম হাতটে শেখা।
তোমার আদর্শে আমি আদর্শিতা।
তোমাকে দেখিনি আমি কখনও--
ক্লান্ত আর‌ বিরক্ত‌ হতে।
সেই ভোরবেলা ওঠো রোজ,
যাও যে  কাজের স্থানে।
ফিরে আসো  সেই রাতে।
আজ পর্যন্ত দেখিনি তো কখনও--
নড়চড় তার হতে।
সারাদিন ব্যস্ত থাকো,
সেই তো তোমার কাজে।
তবুও বাড়ি ফিরে ভুলোনা,
খেয়েছি কিনা জিজ্ঞাসা করতে।
দেখেছি অসুস্থ হলে আমি,
মাথার পাশে সারারাত বসে থাকতে।
যখন যা বলেছি দিয়েছো যে এনে,
কখনও বলোনি পারবোনা আনতে।
মেয়ে বলে কখনও তো করোনি ,
দাদার সাথে তুলনা, করোনি
আমাকে তুচ্ছ তাচ্ছিল্যতা।
সর্বদা ডাকো আমায় মা বলিয়া।
কখনও তো তুলোনি গায়ে হাত,
দাওনি তো কভু ধমক জোর গলায়।
জুগিয়েছো সাহস সর্বদায়,
চলিতে মাথা তুলিয়া সদায়।
বাবা তুমি যে আমার মহান।
তোমার ছায়াতে আমি সুরক্ষিত।
বাবা তোমায় খুব ভালোবাসি।
তুমি ভালো থেকো সদায়।
তোমার আশীর্বাদের হাতটা,
আমার মাথায় রেখো সদায়।