Oct 18, 2021

দ্বীপ দে

মা

মা গো আমার জন্মদাত্রী 

তোমায় বড্ড ভালোবাসি,

তোমার কোলে জন্ম নিয়ে ধন্য হলাম আমি।

মা গো আমার জন্য কত কষ্ট করেছো যে তুমি, 

তোমার মতো মাকে পেয়ে ধন্য আজ আমি। 

কত যে রাত ঘুমের মাঝে ভিজিয়েছি তোমায়, 

তবুও তুমি রাগ করোনি মুছিয়েছো আমায়। 

আমায় শুকনোয় রেখে মা গো ভিজেছো যে তুমি, 

তাই তো তোমার ঋণ গো মা শোধ করতে পারব না যে আমি। 

স্তন্যপানে কতোই কষ্ট দিয়েছি যে মা নেই কোন তার শেষ, 

উফ্ করোনি তুমি মা গো নেই কোন তোমার প্রেমের নিকেশ। 

রাগের মাথায় একবার যদি দিয়েছ মা গালি, 

পরমূহুর্তে কোলে টেনে সব করেছো খালি। 

মা গো তোমার ঋণ যে আমি শোধ করতে পারব না যে কভু, 

মা যে আমায় ভালোবাসে সদার মতো তবু।