Oct 16, 2021

মায়া রানী মজুমদার

বিজয়া দশমী

ঊমা মা জগজ্জননী সকলেরই উনি মা।

ছোট বড় সবাই সম্বোধি "মা" শুধুই "মা"।।

মায়ের  আগমন বার্তায়  মন হয় চঞ্চল।

সজ্জিত  পূজো মন্ডপে নর নারীর ঢল।।

থাকে কত আয়োজন কত সাজ সজ্জা।

ভুলে যাই ভেদা-ভেদ ভুলে যাই লজ্জা।। 

আনন্দঘন মূহুর্ত লাগে যত বড়ই দারুণ। 

বিদায়ের সুর  যে হয় তত  বড়ই  করুণ।। 

নয়দিন নয়রাত্র মহিষাসুরের সাথে যুদ্ধে।

দশমদিনে হলেন বিজয়ী ত্রিনয়নী'মা যুদ্ধে।। 

ধরাধামে পূজিত মা'মহামায়া যুদ্ধের সাজে।

মহিষাসুর সহ পূজিত  হন এই ধরা-মাঝে।।

ঊমা'মা গেলেন কৈলাশে যুদ্ধে হয়ে বিজয়ী।

পালন করি বিজয়া "দশমী" হে মা মৃম্ময়ী।। 

ছাইভষ্ম মাখে গায়ে ভোলানাথ তাঁর স্বামী।

উনিই জগৎ  স্বামী, আর  উনিই  ভূ-স্বামী।। 

ত্রিনয়নী মাকে দেখে মন ভরে যায় শ্রদ্ধায়। 

মোদের মন  মানে না  দিতে মাকে বিদায়।।

সবার ক্ষেত্রে একই নিয়ম কখনও দুই নয়।

চাই না  দিতে  বিদায়, তবুও যে দিতে হয়।।