ইচ্ছে আমার হতে পাখি
হতাম যদি পাখি_ডানা মেলে পাড়ি দিতাম ওই দূরের আকাশে।
দেখতাম ওখান থেকে এই পৃথিবীকে কত সুন্দর লাগে।
হতাম যদি পাখি
স্বাধীনভাবে উড়তাম ডানা দুটো মেলে,
কোথাও বাধাঁ ছিলনা আসা যাওয়াতে।
হতাম যদি পাখি
থাকতাম গাছের ডালে__
নিজের তৈরি বাসায় ইচ্ছে মতো করে।
হতাম যদি পাখি
দূরে পাড়ি দিতাম
সকাল থেকে সন্ধ্যে।
বেলা শেষে ফিরতাম বাসায়
কেউ কিছু বলার মতো ছিলনা আমায়।