কন্যাদান
যদি যোগ্য পাত্রে পিতা
কন্যাকে না করেন দান
তাহলে পিতার জীবন হয়
বিষের সমান ।
কন্যা হলেন রত্ন
তাকে করতে হবে যত্ন
তবেই কন্যার আশা হবে পূরণ
ভবিষ্যতে কন্যাই হবে পুত্রের সমান।
কন্যাদান বড়ো অদ্ভুত প্রথা
আজ একবিংশ শতাব্দীতে
এ কী অদ্ভুত তামাশা?
কন্যারা যোগ্যতায় পুরুষদের সমান
তবে কন্যাদের কেন করা হবে দান?
কন্যা নিজের পছন্দমতো
বেছে নেবে পাএ
অভিভাবকরাও কন্যাকে
সাথ দেবে প্রতিনিয়ত।
কন্যারা গড়তে পারে
নিজের ভবিষ্যৎ
যদি আমরা তাদের জোগায়
আত্মবিশ্বাস ও সাহস।