Oct 18, 2021

রুনা নন্দী

রঙ মিলান্তি

আমার

হৃদয় বলে আমার ই আছো,পথ যতো হোক দূর

আমার কথায় তানপুরাতে আজও বাঁধো সুর।


তোমার

তোমার বুঝি অন্য আকাশ  ! অরণ্য তার বুকে

বৃষ্টি ভেজা রাত ভুলেছো দিনের আলোর সুখে।


আমি

ব্যস্ত সময় কাটছে বুনে তোমার ফেরার আশে

ছেঁড়া কাঁথায় স্বপ্ন গাঁথি তোমায় ভালোবেসে।


তুমি

হয়তো তুমিও ফিরতেই চাও ফিরতে হবে তাই

কিম্বা আজো ভুল করে মন আমায় ছুঁতে চায়।


আমরা

শব্দে শব্দে মিল খুঁজে পায় ছন্দ দোদুল মনে

তুমি আমি,আমরা হোলাম গল্প কথায় গানে।