Oct 18, 2021

জয়িতা দে

সম্পর্কের খেলা

সম্পর্ক কোন বন্ধবাক্সে রাখা ঠুনকো জিনিস নয়, 

সম্পর্ক এক মুক্ত আকাশ যেখানে আবেগের মুক্তি ঘটে,

যার বিস্তৃতি সীমাহীন, বয়ে চলে স্রোতস্বিনী নদীর মতো।

সম্পর্ককে বেঁধে রাখায় নেই কোন আনন্দ,

বরং ভালোবাসার র‌ংধনুতে মিশে একাকার হয়ে যায় এই বিশ্বমাঝে।

সম্পর্ক কোন কিছুর প্রাপ্তির আকাঙ্ক্ষা নয়,

বরং সকলের মাঝে প্রিয় মানুষের সুখে নিজের মনে প্রশান্তি লাভ।