Oct 16, 2021

বিশ্বজীৎ রায়

আমার স্বপ্নের গ্রাম 

আমার সপ্নের গ্রাম,তার নাম কাশীপুর

গ্রামটা ছিল ছােট, কিন্তু অনেক দুর

সেই গ্রামে আছে, বড় একটি বন

আমার পরে আছে,সেখানেই মন

সেই গ্রামে আছে,হাতি আর গাঁধা

আমার মন সেখানেই,গরুর মতো বাধা

আমি আমার মার কাছে, ধরেছি যে বাইনা

সেই গ্রামে নিয়ে চলো, আর দেরি সয়না

মা আমাকে নিয়ে গেলো, সেই গ্রামের হাটে

সন্ধা বেলায় গেলাম আমি, মামার বাড়ীর বাটে

সেই গ্রামের এক মাঠে হত, নানান রকম খেলা

সেই মাঠে বছরে একদিন, হতো বড় মেলা

আমি মেলাতে গিয়ে কিনতাম,  খেলনা আর বই

আমার মা কিনতাে শুধু,  জিলেপি আর দই

আমার স্বপ্নের গ্রাম,   আমি আসব এই আমার সপথ

এবার আমি ধরে নিলাম,   আমার বাড়ীর পথ