অন্নের সংস্থান
গরীব ঘরের এক সাধারন বধু আমি
জীবনের সব অভাবেও থাকে মুখে হাসি।
হাতে শাখা পলা সিঁদুর পরনে ছাপা শাড়ি
দিন রাত শুধু জীবন যুদ্ধই করি।
বাড়ির বাগানেতেই অনেক বাঁশের গাছ
তা দিয়েই করি আমি নানারকম কাজ।
নিমিষেই শেষ করি হাতের এসব কাজ
বাঁশ দিয়ে বানাই কত কুলা, মাদুর ফুলদানি, ঝুড়ি।
এসব জিনিসের নেইকো কোন জুড়ি
তা দিয়েই সংসারের অন্নের সংস্থান করি।