পাগলিটাও মা হবে
পাগলিটাও মা হবে !
ভাবলে ভীষণ অবাক লাগে ।
সভ্য সমাজের চাঁদের আলোয়
এ যে গ্রহণ দোষ লাগে ।
মানব রুপী নর - খাদক গুলো
ঘুরছে এদিক-ওদিক ধর্মের ষাঁড়ের মতো ।
ভালো-মন্দের পরোয়া না করে
উদগ্র বাসনা মিটাতে যে শশ ব্যস্ত !
অবোধ নারী বোঝেনা গর্ভধারণ জ্বালা
মানুষ দেখলেই পেতে রয় হাত দু'খানা ।
ক্ষুধার জ্বালায় আশু সন্তান
পেটের ভিতরে যে হানা ।
কি দোষ ছিলো অবোধ পাগলীর জীবনে ?
নারীদেহের উন্মাদনা দেখায় নি তো কাউকে !
তবু কেন ভোগের দাসী হলো সে ?
মুখোশধারী নর - সিংহদের শাস্তি দেবে কে ?