Oct 16, 2021

সুধীর রায়

কাশফুল 

রোদ ঝলমল রবির আলো শরৎ সকাল সাজ,

শিউলি তলায় ম ম ছড়িয়ে পড়েছে আজ।

ফুলের সাজি হাতে সোনার ফুলকুঁড়িয়ে লয়,

আগমনী আসছে দ্বারে,শিউলি মেয়ে কানে কানে কয়।


শুভ্র সাজে মেঘের ভেলা ভেসে ভেসে যায়,

কখনো বা কালো মেঘ থমকে দাঁড়ায়!

কখনোবা শুভ্র সাজে বৃষ্টি মেয়ে হাসে,

কখনো বা কালো সাজে আঁখি জলে ভাসে।


কাশের বনে কাশ ফুল বাতাসেতে খায় দোল,

মনে হয় শরৎ রানী খুলে দিলো শুভ্র চুল।

আহা কী অপরূপ! কাশফুল দেখতে-

গাঁয়ের কবি ধরলো কলম, ফুলের ছবি আঁকতে।


মন হারিয়ে কাশফুলে দুঃখ-কষ্ট গেলাম ভুলে,

সুখ-দুঃখ অর্পণ করলাম আগমনীর চরণ তলে।

আগমনী এলে দ্বারে বাঙালিদের মন ভরে,

কাশফুলে বরণ করে মাগো তোমায় নেবো ঘরে।