ছোটবেলা
ছোটবেলা বেশ ভালোই ছিল,
বন্ধুবান্ধবীর সঙ্গে শুধু মজার মজার খেলা।
সহ্য করতে হতো না কোনো রকম অশান্তি,
কোনো রকম ঝামেলা।
ছোটবেলাকে বইয়ের পৃষ্টার মতো উল্টে
পৌঁছে গেছি যৌবনের পাতায়।
নিজের কাঁধের উপর দায়িত্বে টলমল
ভাবি যদি একটু ভুল যেন না হয়
সংসারের এই পাতায়।
মা-বাবা,ভাই-বোন,ননদ-দেওর
কারোর প্রতি যেন না হয় অবহেলা।
দায়িত্ব আর কর্তব্য পালনে
যেন না হয় আমার কোনোরকম হেলা।
ছোটো ছোটো গুটিগুটি পায়ে
হাটতে গিয়ে যে পড়ে যেত যে মেয়ে,
আজ সে অনেক কিছু শিখছে
সে আমার মেয়ে।
সেও ছোট বেলাকে আস্তে আস্তে হারিয়ে ফেলছে।
সময়ের সিঁড়ি পেরিয়ে।
ছোটবেলার ছোটসাথী
শুধু খেলাখেলি।
বড় হলে পরে,
থাকেনা মজার দিনগুলি।