জেগে দেখা স্বপ্ন
প্রত্যেক মানুষ রাখিয়াছে স্বপ্ন যাবে বহুদূর,
পূরন করে তৈরি করবে বাস্তব
গড়বে ভবিষ্যৎ অদূর ৷
কিন্তু কোথায় ? যেদিক তাকাই,
দেখা যায় কেবল হতাশা ৷
ভণ্ডামি আর রাজনীতির কাছে সব পরাজিত
হোক না সে প্রতিষ্ঠিত হবারই আশা ৷
কখনও মানুষের ছলে,কখনও রাজনীতির বলে
ধ্বংস হচ্ছে কত ভবিষ্যৎ ৷
পরিবারের আশার নীচে চাপা পড়ে যাচ্ছে
একজন ব্যাক্তির নির্দিষ্ট লক্ষ্যের শপথ ৷
আর কতদিন এভাবে চলবে
মানুষের স্বপ্ন ভঙ্গের খনন ৷
এতো দেখি ঘুমানো স্বপ্ন,বিধাতা কি এতোই নিষ্ঠুর ?
করতে দেবে না পরিশ্রমের বীজ বপন ?
হে ইশ্বর আর নয় , তুমি চারিদিক আলোকিত কর
মানুষ যেন মানুষের স্বপ্ন কে সম্মান করতে শেখে
এটাই সবচেয়ে বড় ৷
অন্যের সম্মান স্বাচ্ছন্দ্য দেখে
যেন কেউ হিংসায় নাহি মরে ||