ঘৃনা
ক্ষমা আর ঘৃনা শব্দদুটোর ব্যাবধান গগনচুম্বী। ঘৃনা সবাই করতে পারে , কিন্তু ক্ষমা করতে গেলে তার হৃদয় বড়ো হতে হবে এমন নয় , ক্ষমা তো একটা কমন শব্দ , সবাই বলে। কিন্তু মুখের সামনে ঘৃনার কথা বলার সাহস সবার হয়না , আসলে ক্ষমা সবাই কেই করা যায় , কিন্তু ঘৃনার ব্যাবহার অনুভূতি ভেদে বদলায় । ভালো না বাসলে ঘৃনাও করা যায়না । আবার অনেক সময় মনে হয় ঘৃনাতেই শেষ হোক নিঝুম চাঁদনী রাতে আলোয় ছুটে চলা । বেলাশেষের রাগিনী তে ঘৃনায় ডুবে যাক ভালোবাসার অজস্র বলিরেখা। ঘৃনাতেই জন্ম নিক আরো কত শত গান কবিতা , ঘৃনাতেই মুছে যাক জীবনের লালিমা কালিমা সব, --- ঘৃনার অন্তরে বিদ্বেষে অনুরাগে অভিমানে জেগে উঠুক মনের সুপ্ত আগ্নেয়গিরি।।