নতুন সখ্যতা
বেশ কাটছিল দিন
তৃপ্তির আনন্দে আর অতৃপ্তির অবসাদে।
কুঁড়িয়েছি কত ভালোবাসার ফুল
সফলতার মালা গলে হেঁটেছি পৃথিবীর পথে,
অবজ্ঞার স্বাদ ও নিয়েছি শতরূপে শতবার।
শূন্য হতে সিন্ধু,সিন্ধু হতে মহাসিন্ধু
সবটুকু দিয়েই চেয়েছি এগিয়ে যেতে।
অবজ্ঞা কিংবা শংসা; রেখেছি যতনে
আপন মনমন্দিরে, ভালোবেসেছি
অতি সংগোপনে,হৃদয় দুয়ার খোলে।
কিন্তু দিনান্তে খসে যায় সকল পাওনা,
হিসাব কষাকষি জমে থাকে
হাসপাতালের বিছানায়,গড়ে উঠে
নতুন সখ্যতা,,,মৃত্যু দূতের সাথে
যদি থাকতে পারি আর কিছুক্ষণ কিছুটা সময়,
মায়াবী পৃথিবীর মায়ার বাঁধনে।
কত ধন,কত জন, কত সাঁজ, কত বাহার
কত অহং,কত সম্মান,কত গুণ, কত দোষ
সবটাই আজ হল ইতিহাস,একাকীত্বই সাথী
ধবধবে বিছানায় মৃত্যুর প্রহর গুনি
মৃত্যু দূতের সাথে নতুন সখ্যতা গড়ি।