উপহাস
ওই দিগন্তের খাদে দাঁড়িয়ে
শেষ কসরতে ব্যস্ত জীবন ,
একটা দাবার চালে যদি
মোড় নিয়ে নেয় -----
একদম বাজিমাত ।
নিঃশব্দে কিছু পাওয়া
আর নিঃশব্দে দিয়ে যাওয়ার
ব্যস্ততায় মহা আয়োজন ,
কিছু ধরে রাখার কাঠখড়
পোড়নোয় দেখি অকাল বার্ধক্য ।
জ্যোৎস্নারাতে অভয়ারণ্যে নরখাদকের
নির্ভয়ে ঘোরাফেরা -----
রূপোলী চাঁদের কপালে ভাঁজ ,
বিনিদ্র রজনীর দুঃসহ প্রহর ,
অনাদরে ঝরাপাতার অনন্ত বিলাপ ।
একদল বুভুক্ষুর তীব্র নরকযন্রণা
বিলাসী মনের নির্মম উপহাস ,
সব ভাগ হয়ে যাক ; ওরা থাকুক
বেঁচেবর্তে , কেঁদেকুটে, আনন্দ-উল্লাসে ।