শিশুরা ফুলের মতো
সবুজে ঘেরা এই অরণ্যে,
কতো যে রঙিন ফুল।
ভোরের আলোতে রাতের আঁধারিতে,
ফুলের মতো সদ্য শিশু জন্ম নেয় মানব কুল।
পাপড়ি মেলে আলো দেখে,
কাজল কালো আঁখি দুটি।
মোরা নিষ্পাপ ফুলের মতো,
মানব বৃক্ষে বেড়ে উঠি।
মোর বধনে আসে কান্না,
আহার লাগে যখন।
মানব বৃক্ষের দুগ্ধ পানে থামে কান্না,
আজও শিশুরা নিষ্পাপ ফুলের মতন।।