এমনি করে ভেসে যাই
নদীর ভিতর যতদূরই যাইনা কেন তারপরও যেটুকু থেকে যায় সেতো অলীক ,
পথের ক্লান্তিতে যখন নুয়ে পড়ি মাঝ রাতে ঘুম ভেঙে যায়,
রাতভর ঝড়ের মুখোমুখি হয়ে তোমাকে খুঁজি,
মনের আড়ালে আর মনটাকে ঢেকে রাখতে পারিনা,
রজনীগন্ধার সুগন্ধ ছড়িয়ে আমাদের এক হয়ে যাওয়ার অপেক্ষায় শূণ্যতায় দিন গুনেছো,
অন্ধকারে আর ভয় করিনা,
এমুখ ওমুখ করে করে যদি আকাশে বাতাসে কানাকানি হয়েও যায় মন্দ কথার আর ধারধারি না ,
তোমাকে ছুঁয়ে দেখার প্রথম আলোয় যে গোলাপ ফুটে উঠেছে তা মেঘের সাথে আকাশের কূলে বলাকার ডানায় ভেসে যাক দিগন্ত থেকে দিগন্তে,
প্রেমের দাবীতে মেঘের বুকে লিখে দিয়েছি আমার পরিচয় পত্র,
স্নিগ্ধ বিনম্র বৈধটুকু অদৃষ্টে প্রবাহমান,
সব বর্তমান একদিন অতীত হয়ে যায় জেনেও স্রোতস্বিনীতে ভেসে যাই।