গ্রহণকাল
এযাবৎকাল আমাদের নান্দনিকতার ক্রীড়াক্ষেত্রব্যাপী----স্বতঃস্ফূর্ত যত প্রীতিভাব সৌন্দর্য আর সৌজন্যেবোধের করমর্দন পরস্পর খেলে যেত,
ক্রমাগত নেমে আসা বিষাদে
ঘটে যায় প্রত্যাশাহীন গ্রহণকাল!
চেনা জানা পথে আজানা এক রহস্য ঘিরে ধরে,
যে পথে বাড়ি ফিরি
উভয় পার্শ্বে ফণা তুলে বিষাক্ত সর্পকুল,
ধর্মান্ধ বেদের দল অনবরত আরোগ্যো বিধান শুনিয়ে যায়, গোপন এক আঁতাত গড়ে উঠে বাচাল শাসনকাল জুড়ে---
অন্ধকার ঠেলে এগিয়ে যেতেই
সম্মুখে হাড়িকাঠ, মাথা বাঁচিয়ে
মেরুদণ্ড সোজা রেখে পশ্চাৎ গমনের
শেষে দেখি,পিঠ ঠেকে গেছে দেয়ালে...