স্মৃতির পাতায়
মনে পড়ে সেই ছোট্টবেলার স্মৃতির পাতায় জড়িয়ে।
রবিমামা ওঠার আগেই আঁখি মেলতাম হকচকিয়ে।।
জবা, করবী, টগর, শিউলি হরেক রকম ফুলে।
আমোদ মেজাজে সাজিটা ভর্তি করে নিয়ে আসতাম তুলে।।
মনের আনন্দে পাঠশালাতে যেতাম হাতে নিয়ে বই।
ছুটির ঘন্টা পরলেই বেরোতাম সকলে মিলে করে হৈচৈ।।
বাড়িতে ফিরেই শুরু করে দিতাম কত কি ধরণের খেলা।
কখনো কাবাডি,কখনো লুকোচুরি ,গোল্লাছুট, কখনো হরবোলা।।
ছিলনা বাঁধা, ছিলনা হাঁক খুশিতে রইতাম মাতিয়া। হুকুম ছিল মায়ের মধ্যাহ্নের আগেই ঘরে ফিরতে হত ছুটিয়া।।
দন্ধ, হিংসা, দুঃখ তখনো তাদের সাথে হয়নি পরিচয়।
প্রজাপতির ডানায় উড়িতাম আকাশে উল্লাসিত হৃদয়।।
কোথায় গেল মা সেই দিনগুলি রয়েছি অনুভবে?
মূহুর্তগুলো সব হারিয়ে ফেলেছি সংসারি হয়েছি যবে।।
x