চিতার আগুন
শোকের পালকি দোলে ,
সুখ যায় দূরে ,
রোগশয্যায় ঘুমন্ত পথিক
হাটে মৃত্যুর তরে।
জীবন সায়াহ্নে হিসাব খোঁজে,
ক্লান্ত চোখের বারিধারা মুছে,
জীবনের রূপ রস ভোগ শেষ,
এখন শুধু আগন্তুক মৃত্যুর গন্ধ বোঝে।
রোগের তাড়নায় হাহাকার প্রাণ, ক্লান্ত কোকিলের কন্ঠে দুঃখের গান,। যৌবনের কথা মনে যখনই আসে, ব্যথায় ব্যথিত বুক কান্নায় ভাসে,
দিন গুনে, দিন বুঝি এই শেষ হল, আপন সকলি দেখো এই পর হলো। চিতার আগুন যেন চোখেতে ভাসে, জীবন ফুলটা হয়ে বাসি দেখো গেছে ভেসে।