বিচারের বাণী নিভৃতে কাঁদে
কোলঘেঁষা পোষ্য মার্জার,
শুধু পেতে চায় সান্নিধ্য।
দুগ্ধপানরত সন্তান,
সে চায় মমতা আর স্নেহ।
খাঁচাবন্দি খেচর সে কি পায়?
শুধু বন্দী জীবন, গাধার দাসত্ব।
উড়ন্ত বাজ, শিকার ধরাই তার কাজ,
বিচিত্র সুত্রে বাঁধা এক সংগ্রাম।
পশুপাখির জীবন যাপন ছন্নছাড়া,
কেউ পোষ্য, বন্দী, কেউবা দস্যু।
কেউ হিংস্র, কেউ ভক্ষক,
বাস্তুতন্ত্র, জীবনমৃত্যুর এ কি খেলা।
মানবজীবনও ভারী জটিল,
দ্বেষ, হিংসা, লড়াই, টেক্কা।
প্রতিযোগিতা,প্রতিদ্বন্দ্বিতা,
যৌনলালসার শিকার কত নারী।
পরিকল্পিত খুন, জোরপূর্বক ধর্ষণ,
দুর্বল করে দেয় মানবজাতির শৃঙ্খলা।
কালো কাপড়ের ওজনের ভারে বন্ধাত্ব,
বিচারের বাণী তাই নিভৃতে কাঁদে আজও।