মায়ের প্রতি
চাই গো তোমার স্নেহ ভরা বুক মিলুক আমার বুকে
সারাজীবন চাই আমি মা তোমায় সুখে - দুখে।
তুমিই আমার জ্যান্ত দূর্গা, দশভূজা মা ,
তবুও হবে কম যদি গো ধরি তোমার পা।
তুমি কখনো পুরুষ,কখনো নারী, কর্ম করো নিত্য-
মানুষ হয়ে ভরাই যেনো মা তোমার এই চিত্ত।
আমার ঘরের লক্ষ্মী তুমি, শয়তানের জন্য কালী -
তোমার কর্মে মুগ্ধ আমি, ভালোবাসা ঢালি।
তোমার জন্যই জ্যান্ত অসুররা পারে না করতে ক্ষতি
আমার কাছে চিরকাল তুমি আদর্শ এক সতী।
বিধবা শুনতে ভালো লাগে না,বাবাতো হৃদয়ে জ্যান্ত
লোকের কথায় কান দিও না, হও দেখি মা শান্ত।