Jun 29, 2022

মনচলি চক্রবর্তী

ইতিহাস

কালের অমোঘ নিয়মে সভ্যতা সংস্কৃতি,       আজ ইতিহাসের পাতায় তার শেষ পরিনতি।
যুগে যুগে সমৃদ্ধ শিল্প, অনেক ভাস্কর্য হয়েছে খোদিত।
কিছু আছে উজ্জ্বল অক্ষত আর সব ধ্বংস স্তুপে শায়িত।
রাজা রাজায় যুদ্ধ , ভ্রাতাদের মধ্যে  লড়াই সিংহাসনের। 
পলাশীর প্রান্তর আজও গুমরে কাঁদে, সাক্ষী বিশ্বাস ঘাতকতার।
রক্ত ঝড়েছে অনেক, মূল্য দিয়েছে প্রতারনার।
আজও আর্তনাদ জমে আছে, বুক ফাটা কান্না মানুষের ও যুদ্ধ প্রান্তরের,
যুগ যুগান্তরের ইহাই কাহিনী, ইতিহাস মানব প্রজন্মের।