Jun 29, 2022

রঞ্জিতা চক্রবর্তী,

 বালুর সংসার

জীবনটা যেন সমুদ্র সৈকতে গড়া বালুর সংসার - 
যেখানে একটা মাত্র ঢেউয়ের আঘাতে, 
বালুঘরেরা প্রাণ হারায়! 
খোলা হাওয়ায় পালের নৌকো ডুবে - 
গাঙচিলেরা শহর পাল্টায়, 
হুট করে উড়ে চলে অন্য ঠিকানায়.....
দিগন্ত মিশে যায় আঁধারের বুকে!

কিন্তু,ধীরে ধীরে আবার সূর্য ওঠে,
পাখিরা গান গায় - কবিরা নবীন কাব্য লিখে, 
ঠিক এমনি করেই জীবন এগিয়ে যায় জীবনের পথে..........
নতুন হাতেরা আবার বালুঘর বানায়।।।