ঝম ঝম বৃষ্টি
ঝমা ঝম হচ্ছে যে
যখন তখন বৃষ্টি,
ভাল্লাগে না বন্ধ ঘরে
একি অনা সৃষ্টি।
মাঝরাতের গর্জনেতে
নিদ্রা গেল সবার,
ভয়ের চোটে কেঁদে উঠি
ঘুম আসেনা আমার।
সকাল বেলা উঠে দেখি
পুকুর ঘাট ডুবে,
উঠানে ও জল উঠেছে
শুখনো হবে কবে?
বৃষ্টি তবু কমছে না যে
চলছে একই ভাবে,
এবার থামো অনেক হলো
কখন তুমি যাবে?