Jun 29, 2022

প্রতীক হালদার

হারিয়ে গেলে

হারিয়ে গেলে খুঁজবি যেদিন
পড়বে আমায় মনে,
তাকিয়ে থাকিস দেখতে পাবি
নীল আকাশের কোনে।
একলা হয়ে তখন আমি
ঘুরব আকাশ জুড়ে,
তোকে ছেড়ে থাকব আমি
অনেকখানি দূরে।
হাতছানিতে যতই ডাকিস
উদাস হয়ে রোজ,
ফিরব না আর তোর কাছেতে
পাবি না আর খোঁজ।
মেঘের ভিড়ে লুকিয়ে রব
কখন তারার মাঝে,
আমার কথা যাবি ভূলে
সকল কাজের মাঝে।
এমনি করেই হব যে পর
একটু একটু করে,
স্মৃতিগুলো মলিন হবে
দুটি মনের ঘরে।
ভালোবাসা ব্যর্থ হবে
আসবে আঁধার নেবে,
এটাই জীবন চলতে হবে 
থাকবে না কেউ থেমে।