চড়ুই ভাতির বিকেল
বেশ তো ছিলো সেই বিকেলের আয়োজন স্বাদে গন্ধে অতুলনীয় সম্ভারে রমরমা মনোমুগ্ধকর....
কেন যে বিকেলটা দীর্ঘ হলো না....
সন্ধ্যার আকাশটা মগজ ছুঁয়ে দিলো,
আকাশের দিকে তাকিয়ে দেখি সন্ধ্যার ধ্রুবতারা
আমার দিকে ঢ্যাবঢ্যাব করে তাকিয়ে
আবিষ্কার করছে বিকেল সন্ধ্যার ভাষা।
হাত বাড়িয়ে দেখি আমার থেকে অনেকটা দূরে.....
তবুও যেনো কিছু বলে গেলো কানে কানে।
চোখের তারায় সে যেনো এক আশ্চর্য নক্ষত্র!