Jun 29, 2022

সপ্তশ্রী কর্মকার

 উড়ছে আকাশে

কবিতা লিখতে গেলে,
অধিকাংশ কবিতাই পূর্ণতা পায় না
সেগুলিকে ফেলে রাখি অবহেলা করে,
একদিন কবিতাটা আবার এসে জ্বালাতন করে,
অবিরাম ভাবি তাকে নিয়ে
কীভাবে নতুন শব্দবাণে তূণীর সাজাব?
যাতে কবিতা পূর্ণতা পাবে।
পঁচা অংশগুলি বাদ দিয়ে
আবার নতুন করে তাতে প্রাণ সঞ্চার করি
আর সর্বশেষ খবর 
কবিতাটা এখন উড়ছে আকাশে।