হাওড়ার স্রোত
দূর থেকে জলস্রোত এগিয়ে আসছে কাছে
মুগ্ধতায় আবদ্ধ মানুষ দূরত্বের মাঝেই বাঁচে।
জল জমে রাস্তায়, শহর থেকে অলিগলি
ফুটপাত ঘেঁষা দোকানে নেই কোনো বিক্রি।
মানুষ হাঁটছে মানুষের পাশে,
বিভেদ সব ভুলে।
এক নৌকায় চলছে বহুজন
নিজেদের বাঁচার তাগিদে।
ছড়িয়ে থাকা কতশত মাছ
খেলছে নদীর বুকে।
হঠাৎ করে খবর এলো
একটি শিশু ভেসে গেছে হাওড়ার স্রোতে।
ভীষণ দুঃখ হল তখন
প্রকৃতির এই খেলা দেখে।
মেঘলা আকাশ চাই না আর,
চাই না জল কারোর চোখে।