প্রার্থনা
রাবনের বন্দিশালা থেকে আপহৃত সীতা
উদ্ধারিত হয়ে ফিরে এসে
দিয়েছিলেন সতীত্বের অগ্নিপরীক্ষা।
তারপরও সমাজের কানাঘুষো!
লজ্জিত সীতা ধরিত্রীমায়ের বুকচিরে
পাতালপুরীতে আশ্রয় নিলেন দুঃসহ বেদনায়!
হে ধরিত্রী! এসময়ে কাপলগুনে বেঁচে যাওয়া
আমার ধর্ষিতা মা বোনদের একটু নিরাপদ আশ্রয় দিও
তোমার কোলে লজ্জায় মুখ ঢাকতে
নিষ্পাপ সীতার মতো!