তোমার ছোঁয়া
তোমার অভিমানের দরজা দিচ্ছি পাহাড়া,
শুধু অনুভূতিগুলোকে দিও ইশারা।
অনুরাগের ছোঁয়া পেতে মুক্তি চায় মন,
তোমাকে আপন করে কাটাতে চাই জীবন।।
রাধা যেমন বাঁশির সুরে খুঁজে কৃষ্ণ রে,
আমিও তেমনি তোমার মধ্যে খুঁজি নিজেরে।।
দূর হলেও আমার হৃদয় এ তোমারে রাখিব,
মনটাকে গোপনে বিরহ চক্রে বাঁধিব।।