বিসর্জনের ঘাট
খরাদীর্ণ কাল,
গ্রীষ্মের দাবদাহে পাতা ঝরা বৃক্ষ
দাঁড়িয়ে ঠায় কঙ্কালসার - - -
ভুবনেশ্বরীর সিঁড়ি ধুয়ে বয়ে চলে
আজও রিক্ত গোমতী
ধর্ষণ ঘোর এক সন্ধ্যায়
কোথাও নীরবে কাঁদে কবিতা!
দক্ষিণে এসে কবিতার শহরে দেখি
সঙ্ঘমিত্রারা অপেক্ষায়
এক বৈশাখের সন্ধ্যায়
গোলাপী চাঁদের নিচে চিরকূট হাতে--- পৌঁছে যাবে প্রতিটি জনপদে।
মোমের শিখা হাতে দীপন্বিতারা
ঘর থেকে বেরিয়ে আসে,
জ্বলন্ত চোখে নিভন্ত আলোর শিখায়
পরস্পর মুখ দেখে, ছুঁড়ে ফেলে দেয় গোমতী নদীর বিসর্জনের ঘাটে...