রাইফেল ম্যান
জেগে আছি একখানা
আন্ডারগ্রাউন্ড বাংকারের ভেতর
হাত রেখে মেশিনগানের উপরে
সামনে কাঁটাতারের বেড়া
ঘন অন্ধকার
শুধু রাতজাগা পাখি আর ঝিঝি পোকার ডাক।
সামান্য আওয়াজ কিংবা
টর্চ লাইটের আলোটাও অনেক সময়
নিজেকে শত্রুর টারগেট বানায়।
দুটি চোখের পাতা না বুঝে
দাঁড়িয়ে থাকি এক ধ্যানে
শুধু ভোরের অপেক্ষায়
এভাবেই রাত্রি শেষ হয়ে
আবার শুরু হয় নতুন দিনের।