বর্তমান বনাম ভবিষ্যৎ
কালকে ছিল ঝরণা-নদী,
আজ সেখানে বোতলের জল।
কালকে ছিল বাঁশির সুর,
আজ সেখানে ডি জে সুরগুল।।
কালকে ছিল গরুর গাড়ি,
আজ সেখানে হাজির মেট্রো-ট্রেন।
কালকে ছিল আকাশ ঘুড়ি,
আজ সেখানে উড়ন্ত প্লেন।।
কালকে ছিল বই-খাতা,
আজ সেখানে মোবাইল আর ট্যাব।
কালকে ছিলাম অনেক পিছু,
ঠিক ছিল তাও সব,
আজ এগিয়ে, তবুও ভেজাল
নেই কারোর কোনো রব।।