কল্পনার সে
সেই দিনটা ছিল ত্রিশ'এ ফেব্রুয়ারি,
অজানা ক্যালেন্ডারের সেই দিন।
কল্পনার জগতে উঁকি দেয় কে!
গাছের আড়ালে দাঁড়িয়ে ছিল সে।
পরনে লাল শাড়ি, পায়ে নূপুর-
গায়ের রংটাও ছিল বেশ খাসা।
মনের অগোচরে মনে হচ্ছিল,
এই তো সেই প্রেয়সী আমার।
যৌবনের তাড়নায় ছুঁতে চাই তাকে,
মেঘের ভেলায় চলে যায় যে সে।
শ্রাবণ ধারাও ঝরতে থাকে,
আমার আঁখি পথ বেয়ে।