Jun 29, 2022

স্বপন দেবনাথ

নি‍ষ্পাপ জীবন

ধরিত্রির বক্ষ হতে 
ঝরে যায় কত ফুলের মতো নিষ্পাপ জীবন, 
শত শত আশা আকাঙ্ক্ষায় জরজরিত।  
আগামীর বটবৃক্ষ ছিল ওরা,  
সকলের সুশীতল ছায়াদাতা 
ধরিত্রির প্রাণ ভ্রমরা ওরা।
হায়! না ফোটা কত ফুল অকালেই হাড়িয়ে যায়
এই ধরিত্রির কোল হতে! 
বিষাদসিন্ধুর অতল হতে উঠে আসে  
সেই নিষ্পাপ জীবনের ছায়ারূপ প্রতিমূর্তি। 
শয়নে স্বপনে জাগরণে আজ ওদের
মলিনতা  ধরা দেয়। 
ওদের ভয়ংকর আর্তনাদ 
উঠে আসে উচ্চ রবে কর্ণকুহরে!
প্রতি ক্ষণে ক্ষণে মনে হয় 
আবার ফিরে আসুক ওরা, এই ধরিত্রির বুকে!