Jun 29, 2022

রূপালী রায় 

বিপক্ষে 

এই নিয়ে কতবার লেখাপড়া থামিয়ে 
পড়েছি দারুণ প্রেমে ,
বসে আছি সব গিলে
 ভাবনাকে  পুড়িয়ে । 
তারপরেও কতবার সব রঙ ছাড়িয়ে 
ঠেকেছে অবাধ্য মন 
 নীল রঙের শাড়িতে ।
লাল নীল কত রঙ 
ফ্যাকাসে আর চকিতে ,
চোখ শুধু যায় মোর 
চকচকে চকিতে ।
এই পথ সেই পথ 
সব পথ ছাড়িয়ে 
চোখ খুলে দেখি যখন 
সব গেছি হারিয়ে ।
নেই পথ নেই কথা
 মাঝপথে দাঁড়িয়ে 
বসে আছি সব ভুলে 
ভাবনাকে হারিয়ে । ।