Jun 29, 2022

রূপঙ্কর পাল

ভালোবাসার নস্টালজিয়া

মনে কালবৈশাখীর ঝড় 
উথাল পাথাল ঢেউ-
ব্যস্ত শহর, ব্যস্ত সে
অন্যমুখী জীবন;
হাসিরা আড়ালে চুপ করে হাসে
কান্না যে গায়ে মেশে
স্মৃতি শুধুই বর্তমান-ভবিষ্যত।

বইয়ের পাতায় ভাষাভাষা ছবি,
একটা গোটা অতীত
স্বপ্ন বুননের অধ্যায়;
পথ চাওয়া পথিক
তাকিয়ে পানে, 
যদি সেই অধ্যায়ে প্রবেশ...