Jun 29, 2022

দীপু দেবনাথ

বোবা পাখি 

আকাশ কে জানার ইচ্ছায় 
পোষা পাখিটাকে বলেছি,
যেন আমায় আকাশ চিনিয়ে দেয়
সে কিছু বলেনি!
এক মায়াবী চোখে তাকাল আমার মুখে
পেয়েছিলাম ওকে রাস্তায় কুড়িয়ে
শিকারীর কারনে ওর একটি ডানা ভেঙে যায়।
সময় গড়িয়ে আজ দুটি মাস,
সুস্থ সে আজ।
জৈষ্ঠের রোদ্দুরে বলেছি, আকাশে দিতে পারি
সে কিছু বলেনি!
শুধু আবেগ ভরা চোখে তাকিয়ে আছে 
বোবা মুখে যেন বলছে----
আকাশ মানে শুধু ওরা নয়,
এক নীরব আতঙ্ক মনে বিরাজ!