Jun 30, 2022

দীপান্বিতা পান্ডে  দীক্ষিৎ

সৃষ্টি সুখের উল্লাস

কৌতূহলের স্বর্গরাজ্য রচনা করেছে মানুষ নামেই উন্নত জীব,
যারা এই পৃথিবীর গ্রহের বাসিন্দা৷
সমস্ত অবিনশ্বর উৎসের সন্ধানে, 
বিচরণ করে আকাশে বাতাসে পাতালে দুঃসাধ্য হৃদয়ের গহ্বরে ৷
নম্বর মানুষই বারে বারে ছুটে চলে অবিনশ্বর প্রকৃতির দুর্নিবার আকর্ষনে ৷
চাঁদ কে দেখতে কি অদম্য কৌতূহল,
সূর্য সে নিজের রাজ্যে অবিচল ৷
পাহাড় সাগর আজও ডাকে সেই সৌন্দয্যের আকর্ষনে '
যেখানে মানুষ ছুটে অদ্ভুত এক নূতনের সন্ধানে ৷
উত্তপ্ত ভূমন্ডলে ঘটে চলেছে নিত্যনূতন সৃষ্টির উল্লাস,
জুনোকে পাঠানো হয়েছে হলুদ রং এর দৈত্য গ্রহের সন্ধানে ৷
এমনি এক এক নূতন গ্রহ উপগ্রহ সৌরজগতের আবিস্কার করেই চলেছে মানুষ, 
দেখার অপেক্ষায় চোখ শেষটায় কি হয় ধংস্ব না সৃষ্টির  উল্লাস |