Jun 29, 2022

অংকুর রায় অনিক

তবুও তুুুুমি এলে না

আমাকে বাইশ বছরী বানাতে
পৃথিবীকে বাইশ বার ঘুরতে হলো সূর্যকে কেন্দ্র করে।
বাইশবার গাছে ফুটল কৃষ্ণচূড়া ফুল।
বাইশ বার কোকিলের কন্ঠে ভাষা ফিরল।
তবুও তুমি এলে না।
আমাকে বাইশ বছরী বানাতে
বাইশটি ক্যালেন্ডার পরিবর্তন হলো।
বাইশটি বাজেট উত্থাপিত হলো।
বাইশ বার পরিবর্তন হলো
জীবনযাত্রার মান।
তবুও তুমি এলে না।
আমাকে বাইশ বছরী বানাতে
বাইশটি নববর্ষ এলো।
বাইশ বার আম গাছে মুকুল এলো।
বাইশবার পরিবর্তন হলো
অতিথি পাখির বাসস্থান।
তবুও তুমি এলে না।
আমাকে বাইশ বছরী বানাতে
বাইশ বার ডেঙ্গু আক্রমণ করলো এই শহরে।
বাইশটি প্লাবণ দেখলো নিচু অঞ্চল।
বাইশ বার পরিবর্তন হলো হিসাবের খাতা।
শুধু তুমি পরিবর্তন হলে না।
আগের মতো অধরাই থেকে গেলে।