সুখ
সবাই সুখের পেছনে ছোটে
বলতে পারো সুখ কোথায় আছে?
বিভিন্ন ভোগ্যবস্তুর মাঝে ?
সত্যিই যদি ভোগ্যবস্তুর মাধ্যমে
সুখের চাহিদা মিটতো
তবে মানুষ অনেক আগেই
সুখী হতে পারতো।
ভোগের মাধ্যমে হয় না
সুখের চাহিদা পূরণ।
বরং ভোগ ,সুখের চাহিদাকে
বাড়ায় সর্বক্ষণ ।
প্রকৃত সুখ
ভোগে নয়,ত্যাগে
জীবনের এই সত্যকে
মানুষ বুঝবে কবে?