হৃদয়ের ঋণ
রঙগুলো হঠাৎ ফিকে হয়ে যায়
রঙগুলো হয়ে উঠে রঙিন,
কার চোখে চেয়ে এই পৃথিবী ঐ
আকাশ কখনো ব্রাত্য কখনো স্বপ্নলীন।
চুনরীতে আবির আজো লেগে আছে...
রঙ গুলো কেন হলো উচ্ছাসহীন,
আনছোঁয়া ছোঁয়া এতো গাঢ়ো যদি..
ছুঁয়ে যাওয়াদের রৃষ্টি হয় কতো রিমঝিম।।
নদীর ঢেউ তন্ত্রীতে কে যে সুর তুলে যায়...
ঝড়ো মাতাল হাওয়ায় বাজে তা ধিন ধিন,
ঋণ বুঝি তার সৃষ্টি স্তিতি প্রলয়ে...
তাকে ঋণী করা নাকি নিজের বাড়ানো ঋণ!
শিউলির ঠোঁটে কুয়াশার ছোঁয়া....
বুঝি কাশবন ঢেউ তোলে বলে কিছু কথা ক্ষীণ,
পাট করে তুলে রাখা তাঁতের শাড়িটার...
স্বপ্ন ভাঁজে ভাঁজে অবসন্ন কপালের ঘাম মুছবে কোন দিন!!!