মালতীনগর-১৬
চাঁনমারী ঘাট থেকে এস্তেমাল করি
ভালোবাসা ও মমতার ধারাপাত
অন্তরের আঙিনায় একদা
পুঁতেছি প্রেমবৃক্ষ
আশেকের হৃদয় কফিনে পেরেক ঠুকে
কচুরিপানার কার্পেটে করতোয়ার শীতনিদ্রা
চাঁনমারী ঘাট থেকে এস্তেমাল করি
ভালোবাসা ও মমতার ধারাপাত
অন্তরের আঙিনায় একদা
পুঁতেছি প্রেমবৃক্ষ
আশেকের হৃদয় কফিনে পেরেক ঠুকে
কচুরিপানার কার্পেটে করতোয়ার শীতনিদ্রা
মানুষ জানেনা, নদী মরে গেলে
সভ্যতার কন্কাল ঝুলে থাকে
ইতিহাসের পাতায়।