🔸🔸🔸🔸বর্ষ : যষ্ঠ ।। সংখ্যা : ২ ।। তারিখ : নভেম্বর ২০২৫ ইং🔸🔸🔸🔸
Jun 30, 2022
সঙ্ঘমিত্রা নিয়োগী
আলোর যৌবন
অন্ধকার এখন আমার নয়
রাতেই তোমার ধৃষ্টতার মিছিল
এত স্পর্ধা মৃত্যুরও নেই।
ঘুমের মধ্যে ঘুমিয়ে পড়ি
এত ভুলের মাঝে তোমায়
শহর চিনিয়ে দিই,
তোমার ফ্যালফ্যাল চোখে বর্ষা নামে
এদিকে আলোর যৌবন আমায় ঘিরে রেখেছে।।
Newer Post
Older Post
Home