ঘুরে দেখা
মানুষ কেউ.....
জন্মগত জ্ঞানী হয়ে আসে না
আসে একটা সুন্দর শৈশব নিয়ে
যার মধ্যে থাকেনা কোনো বাঁধা বিধি
থাকে অতীত বতর্মান ভবিষ্যৎ।
পরিস্থিতি তাকে যে পথ দেখায়
ধীরে ধীরে সে সে পথেই এগোয়
সময় কে স্বগত জানায়।
এ পৃথিবী বড়ই পরিবর্তন শীল
দ্রুততার সাথে রঙ বদলায়
বেঁচে থাকার বিরাম হীন সংগ্রাম
তার গাঁয়ে লেগে ও থাকে।
ছন্দময় জীবন.....
গদ্যময় পৃথিবীর তাপ ও চাপে ডোবা
কেবল উষ্ণ অভ্যর্থনা জানায়
আসা যাওয়ার মাঝখান টুকু।
এই ভাবার অবকাশের ফাঁকে
নিমজ্জিত থাকে
চাওয়া আর পাওয়ার ছায়া।
এমনি বেঁচে থাকার সংকীর্ণতার আলে
আসে না কখনো
সহনশীল ও মননশীলতার ভাবাপন্ন
থাকে.....
সম্পর্কের রঙের চাপে রঙ বদলাতে
নিস্করুণ গতির মত।
কিন্তু যদি একটা সচেতন সন্তান
এই পৃথিবীকে উপহার দিতে চাও
তাহলে চাই একটা
পরিপাটি মাতৃ জঠর-সেই বিশ্বস্ত এই
বিশ্বয়নের মরা গঙ্গায়
ভরা জোয়ার আনার জন্য।।