Jun 29, 2022

রাহুল দেবনাথ

জলছন্দ


আমার মেঘবর্ণ আষাঢ়ের গায়ে,
তোমার অকাল শ্রাবণ ঝড়ে না।
বিন্দু বিন্দু বৃষ্টি কনায়,
জলছবি আর ভাসে না।
পরিচয়হীন পথের ব্যস্ত মোড়ে
চার কদম আর এগোয়না।
আর,জলছন্দে কবিতায় বান দিলেও 
হৃদয় সমুদ্রে লক্ষ ভাসে না।